ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৭০

ads

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৫ জনের। একই সময়ে নতুন করে ৪৭০ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪৩৪ জনে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২১৪টি ল্যাবে ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪০ লাখ ১৮ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।


বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। এর মধ্যে পঞ্চাশোর্ধ্ব ২ জন। বাকি নয়জন ষাটোর্ধ্ব। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৪৩ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।


গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৩৯৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৪৯ জন (৭৫ দশমিক ৬৩ শতাংশ) ও নারী ২ হাজার ৪৬ জন (২৪ দশমিক ৩৭ শতাংশ)।

ads
ads
ads

Our Facebook Page